বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার দুর্গম রাডার স্টেশনের কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা আট আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন ও সামরিক কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্যের বরাতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমের কেপ নিউয়েনহ্যাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে গন্তব্যের কাছাকাছি এসে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, সিকিউরিটি এভিয়েশনের পরিচালিত ওই চার্টার ফ্লাইটে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।

আলাস্কান কমান্ডের বিবৃতিতে বলা হয়, বিমানটি একটি বেসামরিক চুক্তিবদ্ধ ফ্লাইট ছিল। তল্লাশি ও উদ্ধারকারী দল নিশ্চিত করেছে, দুর্ঘটনায় কেউই বেঁচে নেই।

বিবৃতিতে আরও বলা হয়, কেপ নিউয়েনহ্যাম বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমানবাহিনীর এই এয়ারস্ট্রিপ থেকে দূরপাল্লার রাডার সাইটে যাতায়াত করা হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এ ঘটনার তদন্ত করবে। তবে তদন্তের মূল দায়িত্বে থাকবে এনটিএসবি।

কেপ নিউয়েনহ্যামের এই বিশেষ ঘাঁটিতে শুধু সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট নামার অনুমতি রয়েছে।

এফএএর মানচিত্র অনুযায়ী, প্রায় ৪ হাজার ফুট দীর্ঘ এই গ্র্যাভেল রানওয়ে ২ হাজার ৩০০ ফুটেরও বেশি উঁচু একটি পাহাড়ের ঢালে অবস্থিত। রানওয়ের দুই পাশে এবং দক্ষিণ প্রান্তে খাড়া পাহাড় থাকায় নির্দিষ্ট একটি সীমার পর অবতরণ বাতিল করা প্রায় অসম্ভব হয়ে যায়।

মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, “নিহতরা পেশাদার কর্মী ছিলেন। বৈরী পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন তারা।”

কমান্ড জানিয়েছে, নিহতদের নিকটাত্মীয়দের খবর দেওয়ার পর যাত্রী ও ক্রুদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নিজেদের ওয়েবসাইটে সিকিউরিটি এভিয়েশন উল্লেখ করেছে, প্রতিকূল আবহাওয়া ও আলাস্কার দুর্গম পাহাড়ি রানওয়েতে ওড়ার জন্য তাদের সেসনা কনকোয়েস্ট বিমানগুলো বিশেষভাবে উপযোগী।

প্রতিষ্ঠানটি বলছে, জোড়া ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমান সম্পূর্ণ প্রেশারাইজড। নয়জন যাত্রী বহনে সক্ষম এই বিমান সর্বোচ্চ ২৮ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৩৩০ মাইল গতিতে উড়তে পারে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close