রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
থাইল্যান্ডে একযোগে ৫০টিরও স্থানে অগ্নিসংযোগ-ককটেল হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে থাইল্যান্ডের সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি স্থাপনা লক্ষ্য করে এসব অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে এসব অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে

রোববার (২৩ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সমন্বিত অগ্নিসংযোগের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। দুর্বৃত্তরা দেশটির স্থানীয় সরকারি ভবন, দোকান ও একটি চুরি করা গাড়িসহ একাধিক স্থানে আগুন ধরিয়ে দিয়েছেন।

থাইল্যান্ডের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশগুলোতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বেশিরভাগ হামলার খবর পাওয়া গেছে নারাথিওয়াত প্রদেশ থেকে। এছাড়া পাশ্ববর্তী ইয়ালা ও পাত্তানি এলাকাতেও বেশ কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।

কয়েকটি জায়গায় টেলিযোগাযোগ টাওয়ারে আগুন দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক বস্তুতে হাত না দেওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওয়াত প্রদেশে রাতভর সান্ধ্য আইন জারি করেছে কর্তৃপক্ষ। তবে রোববার সকালের দিকে তা প্রত্যাহার করে নেওয়া হয়। রোববার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে এসব অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন। ২০০৪ সাল থেকে এই ধরনের স্বল্পমাত্রার সংঘাত চলছে। দেশটিতে সহিংসতায় এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বিদ্রোহীদের এই তৎপরতা বারিসান রেভোলুসি ন্যাশনাল নামের একটি সশস্ত্র গোষ্ঠী পরিচালনা করে আসছে। ২০১৩ সালে মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও ব্যাংককের সরকার পরিবর্তন এবং উভয়পক্ষের মধ্যকার অভ্যন্তরীণ মতভেদের কারণে শান্তি প্রক্রিয়া বারবার থমকে গেছে।

গত জুলাইয়ে নারাথিওয়াতের একটি তল্লাশি চৌকিতে বন্দুক ও বোমা হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হন। এই হামলার পর নির্ধারিত আলোচনা স্থগিত করতে বাধ্য হয় দেশটির কর্তৃপক্ষ।

থাই সংবাদ মাধ্যম বলেছে, ‘সশস্ত্র বিদ্রোহীরা প্রায়ই নিরাপত্তাকর্মী এবং সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়। অনেক সময় ওই অঞ্চলে সরকারি কর্মকর্তাদের সফরের ঠিক আগেই হামলার ঘটনা ঘটে।’

বিনিয়োগ প্রকল্প, বন্যা প্রতিরোধ ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তার মন্ত্রিসভার সদস্যদের আগামী সপ্তাহে দক্ষিণ সোংখলা প্রদেশের হাত ইয়াই শহরে দুই দিনের সফরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র : বিসিবি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ডে হামলা   দক্ষিণ থাইল্যান্ড   অগ্নিসংযোগ   নারাথিওয়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close