রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
অর্থনীতি
মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের সংবাদে গভীর উদ্বেগ জানি‌য়ে‌ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।

আজ রোববার (২৩ আগস্ট) রাতে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই উ‌দ্বেগ জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশঙ্কা করছি। মালয়েশিয়া শ্রমবাজারে অতীতেও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল।’ 

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, ‘এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রশ্ন-সরকার কর্তৃক প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার সীমাবদ্ধ থাকবে? কোনো বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে অন্য বৈধ এজেন্সিগুলোকে বঞ্চিত করা হলে, শ্রমবাজারে সুস্থ প্রতিযোগিতা ব্যহত হবে এবং অভিবাসন ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ক‌রে বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করে, কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে নেপালে ২৫টি এজেন্সি নিয়ে সিন্ডিকেট প্রত্যাখ্যান করেছেন।

বায়রা বিশ্বাস করে, বর্তমান সরকার অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না। দেশের রেমিট্যান্স, বৈদেশিক কর্মসংস্থান এবং সাধারণ কর্মীদের স্বার্থে মালয়েশিয়া শ্রমবাজারকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে না দিয়ে সব বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ব্যবস্থায় পরিচালনা করাই হবে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত।

বায়রার চার দাবি :

২৫ এজেন্সিকেন্দ্রিক সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা দ্রুত বন্ধ করতে হবে; মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে; কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়; প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বো‌য়ে‌সেল-এর মাধ্যমে ওয়ান স্টপ সা‌র্ভিস এবং চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া শ্রমবাজার   বায়রা   রিক্রুটিং এজেন্সি   সিন্ডিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close