সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
প্রযুক্তি
ফাস্ট চার্জিং কি ফোনের ব্যাটারির ক্ষতি করে?
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আপনার ডিভাইসকে খুব তাড়াতাড়ি জীবনীশক্তি ফিরিয়ে দিতে পারে ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জিং। তবে প্রশ্ন থেকে যায়, ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে ফোনের ব্যাটারির ক্ষতি করছে না তো।

বর্তমানে প্রায় সব স্মার্টফোনে ৩০ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড সুবিধা থাকে। এমনকি পাঁচ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব এমন ফোনও বর্তমানে বাজারে আছে।

এখন ভাবনার বিষয় হলো, এত দ্রুত চার্জ হচ্ছে অতিরিক্ত গরম হয়ে ফোন বিস্ফোরিত হতে পারে কি না? কিন্তু না বাস্তবে এমন সম্ভাবনা খুবই কম। স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এর মূল কারণ হল আয়নের চলাচলে তাপ সৃষ্টি এবং সময়ের সঙ্গে ইলেকট্রোলাইটে লবণ ক্রিস্টাল জমে যাওয়া, যা চার্জ ধরে রাখার ক্ষমতা কমায়।

দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম বা দ্রুত চার্জিং করলে এ প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে। তবে আধুনিক ফোনগুলোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে ঝুঁকি কমানো যায়। হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ, ফ্যান যুক্ত গেমিং ফোন। এছাড়া অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং নতুন চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির সুরক্ষা নিশ্চিত করা হয়। ফোন পুরো চার্জ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে।

সুতরাং বলা যায়, দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চ ক্ষমতায় চার্জ দিলে তাপ বৃদ্ধি পায় এবং ব্যাটারি কিছুটা দ্রুত পুরোনো হতে পারে। তবে আধুনিক ফোনের নিরাপত্তা ব্যবস্থা থাকায় গুরুতর ক্ষতির সম্ভাবনা খুবই কম।

আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে যা করতে পারেন— ফোনকে বেশি গরম হতে দেবেন না, সব সময় ১০০ শতাংশ চার্জে রাখবেন না, দ্রুত চার্জিং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন, দীর্ঘ সময় রোদ বা গাড়িতে রাখবেন না।

সূত্র: পিসি ম্যাগ


আরও সংবাদ   বিষয়:  ফোন   ফাস্ট চার্জিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close