বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫      সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার      ২৪ ঘণ্টায় আরও ৫৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত      মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০      মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ      পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু      
প্রযুক্তি
নতুন আইফোন উন্মোচনের দিনক্ষণ জানাল অ্যাপল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন আইফোনের অপেক্ষায় থাকা ব্যবহারকারীদের জন্য দিনক্ষণ জানিয়ে দিয়েছে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর বিশেষ আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

সেখানে নতুন প্রজন্মের আইফোন উন্মোচন হতে পারে। আলোচনায় আছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোনও।

অ্যাপলের আনুষ্ঠানিক ডেভেলপার ওয়েবসাইটে বুধবার এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ‘চমক ও উজ্জ্বলতা’ স্লোগানের আয়োজনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

অনুষ্ঠানটি Apple.com, Apple TV ও YouTube Live-এ সরাসরি দেখা যাবে।

তবে ৯ সেপ্টেম্বর ঠিক কোন কোন পণ্য উন্মোচন করা হবে, তা এখনো জানায়নি অ্যাপল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অনুষ্ঠানে অ্যাপলের নতুন আইফোন সিরিজ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিন ধরে আলোচিত প্রথম ভাঁজযোগ্য আইফোনও সামনে আসতে পারে।

ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে বর্তমানে স্যামসাংসহ কয়েকটি নির্মাতা সক্রিয়। অ্যাপল এই বাজারে প্রবেশ করলে দামি বা প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তবে ভাঁজযোগ্য আইফোনের নাম, নকশা, দাম বা প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

এবারের আয়োজন অ্যাপলের জন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এটি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও জন টার্নাসের দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রথম বড় পণ্য উন্মোচনের আয়োজন হতে যাচ্ছে।

অ্যাপল গত এপ্রিলে জানিয়েছিল, হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেবেন। দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তখন অ্যাপলের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ ও আইফোন এয়ার উন্মোচন করেছিল। নতুন আয়োজনের আগে তাই এবার কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ রয়েছে। অ্যাপল অবশ্য নতুন আইফোনের নাম, দাম কিংবা বাজারে আসার সময় এখনো নিশ্চিত করেনি।

বাংলাদেশের দর্শকেরা ৯ সেপ্টেম্বর রাত ১১টা থেকে অনলাইনে অ্যাপলের আয়োজনটি সরাসরি দেখতে পারবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close