বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
শিক্ষা
সৈয়দপুরে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৮:১৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সাজাহান আলী চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে (২৭ আগস্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর হাজারীহাটে প্রতিষ্ঠান চত্বরে এ সব কর্মসূচির আয়োজন করে শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবর আলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, স্কুল শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ।

এর আগে তারা সাজাহান আলী চৌধুরীর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর হাজারীহাট পাকাধারা গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন। পরে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখাটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেন সাজাহান আলী চৌধুরী। ১৯৯৬ সালে সেটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করা হয়। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   কলেজ   প্রতিষ্ঠাতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close