বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
জাতীয়
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ২:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন এবং খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রাজনৈতিক ও উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।

জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে এ্যানি বলেন, “তিনি ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তার শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বাড়ে।” দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগেও তার ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “তিনি মুক্তিযুদ্ধের ঘোষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন।” পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের লক্ষ্যেও কাজ করেছেন বলে তিনি দাবি করেন।

রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।”

বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে লংমার্চের মতো কর্মসূচি আয়োজনের পেছনে কী বার্তা রয়েছে, তা বিবেচনা করা প্রয়োজন।”

এ ছাড়া আগামী ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট সরকার প্রধানের’ দেশে ফেরার সম্ভাবনা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের নেতৃত্ব   পানিসম্পদমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close