মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
জাতীয়
বেনজীর আহমেদের অবস্থান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বেনজীর আহমেদের কোথায় আছেন তা উল্লেখ করেন। তিনি বলেন, “পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় নয়, সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন।”

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে মীর আহমদ বিন কাসেমের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মীর আহমদ বিন কাসেম তার প্রস্তাবে বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনার তথ্যে কিছুটা ঘাটতি আছে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আপনি বলেছেন, বেনজীর সেন্ট লুসিয়া চলে গেছেন। কিন্তু আমরা দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে খোঁজ নিয়েছি। তারা জানিয়েছেন, এমন কোনো বিষয়ে তারা অবগত নন। তার মানে তিনি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন।”

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেনজীরের ওপর নজর রাখার অনুরোধ করা হয়েছে।”

আমিরাতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে হুমায়ুন কবির বলেন, “সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সক্রিয় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই। তবে পৃথক ঘটনার ক্ষেত্রে বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

বেনজীর আহমেদকে ‘খুনি’ ও ‘জাতির দুশমন’ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষকে নিপীড়নকারী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের বিচারের আওতায় এনে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।”

মীর আহমদ বিন কাসেমের অতীত নিপীড়নের প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, “বিরোধী দলে থাকা অবস্থায় তিনি ভয়াবহ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অপরাধীদের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “দেশ লুটে ও মানুষ হত্যা করে যারা পালিয়ে গেছে, তাদের সবাইকে ধরে এনে বাংলাদেশের বিচার ব্যবস্থার আওতায় বিচার করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বেনজীর আহমেদ   পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close