বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
আন্তর্জাতিক
দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ এএম আপডেট: ১০.০৯.২০২৬ ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। দুর্নীতির অভিযোগ নিয়ে ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের মধ্যেই স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে দুর্নীতির অভিযোগের পর তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। পাশাপাশি ডব্লিউএইচওর পক্ষ থেকে চীন সফরকালে আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুতুল। পদত্যাগপত্রে তিনি দাবি করেন, ডব্লিউএইচওর সিদ্ধান্তের কারণে প্রায় এক বছর বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে দায়িত্ব পালনে বাধা দেওয়ায় সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন বলেও জানান তিনি।

পুতুলের পদত্যাগের বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচও থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   বিশ্ব স্বাস্থ্য সংস্থা   সায়মা ওয়াজেদ পুতুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close