শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ১৩.০৯.২০২৬ ১১:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর পর উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। রোববার রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

জাহাজটির সর্বশেষ অবস্থান বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে বলে ধারণা করা হচ্ছে। জাহাজের ম্যানিফেস্ট অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজের পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে জাহাজটি যাত্রা করে। পরে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাট থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজ জাহাজটির সম্ভাব্য সর্বশেষ অবস্থানের দিকে রওনা হয়েছে। নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে নৌ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।


সূত্র: এপি


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়ার জাভা সাগর   নিখোঁজ যাত্রীবাহী জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close