সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
জাতীয়
বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
 
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন গণমাধ্যমকে জানান, বাস মালিকদের প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া দুই টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৭৩ পয়সা হবে।

তিনি বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।’

আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকার ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে জানিয়ে আহমেদ খোকন বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।’
 
প্রসঙ্গত, গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। গতরাত থেকেই নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাসভাড়া   প্রতি কিলোমিটারে ভাড়া   ভাড়া বাড়ানো   পরিবহন মালিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close