বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
স্বাস্থ্য
জনস্বাস্থ্য সুরক্ষায় অতি-প্রক্রিয়াজাত খাদ্যপ্যাকেটে এফওপিল জরুরি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত প্যাকেট খাবারের ব্যবহার বৃদ্ধির সঙ্গে অসংক্রামক রোগের হারও উদ্বেগজনকভাবে বাড়ছে। মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। 

বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতি চার জনে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপে ভুগছেন। দেশে বছরে প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করে। 

গবেষণায় দেখা যায়, ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার অতি-প্রক্রিয়াজাত প্যাকেট খাবার খান, এসব খাবারের ৬৩ শতাংশে উচ্চমাত্রার লবণ বা সোডিয়াম পাওয়া গেছে। অপর এক গবেষণায় অতি-প্রক্রিয়াজাত প্যাকেটের খাবারের অধিকাংশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে বেশি চিনি, লবণ ও চর্বি পাওয়া গেছে। অথচ প্যাকেটে এ উপাদানগুলোর তথ্য অসম্পূর্ণ বা অনুপস্থিত।

এ পরিস্থিতিতে বিশেষজ্ঞগণ বলছেন, অসংক্রামক রোগ প্রতিরোধসহ জনস্বাস্থ্য উন্নয়নে অতি-প্রক্রিয়াজাত খাবার ও পানীয়-এর অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) প্রচলন একটি কার্যকর, প্রমাণিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য উদ্যোগ। এ ব্যবস্থায় অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনের অংশে স্পষ্টভাবে ‘অতিরিক্ত’ সতর্কবার্তা দেওয়া হয়, যা ভোক্তাকে দ্রুত স্বাস্থ্যঝুঁকি বুঝতে সহায়তা করে। চিলি, মেক্সিকো ও উরুগুয়েসহ বিশ্বের ৪৪টি দেশে এ ব্যবস্থা চালু রয়েছে, যার মধ্যে ১০টিতে সতর্কীকরণসহ এফওপিএল বাধ্যতামূলক। এ সব দেশে ভোক্তাদের সচেতন করার পাশাপাশি উৎপাদকদের পণ্যের মান উন্নত করতে এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞগণ জানান। 

ইতিমধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ “নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬” নামে একটি খসড়া প্রণয়ন করেছেন যেখানে মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত অতি-প্রক্রিয়াজাত পণ্যে বাধ্যতামূলকভাবে কালো অষ্টভুজাকারে সতর্কবার্তার প্রদানের প্রস্তাব রয়েছে। খসড়ার ওপরে গণমতামত গ্রহণ, পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর এটি এ বছর ৩০ জুন খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চূড়ান্তকরণের জন্য। কিন্তু দুই মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও জনস্বাস্থ্যের জন্য অতিগুরুত্বপূর্ণ এ প্রবিধানমালাটি চূড়ান্তকরণে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। খাদ্য মন্ত্রণালয় যাচাই-বাছাই করে চূড়ান্ত আইনের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইন চূড়ান্ত করে দিলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করবে। এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”  

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “এফওপিএল প্রবিধান দ্রুত চূড়ান্ত করা এখন জনস্বাস্থ্যের অগ্রাধিকার। ভোক্তাদের জানার অধিকার এবং সচেতনভাবে খাদ্য বেছে নেওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকারকে শক্তিশালী ও বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল চালু করতে হবে।”

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জনস্বাস্থ্য   সুরক্ষা   প্রক্রিয়াজাত   খাদ্যপ্যাকেট   এফওপিল   জরুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close