বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
প্রথমার্ধেই বাংলাদেশের জালে ছয় গোল ইন্দোনেশিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৮:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা আসিয়ান কাপে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নেওয়া বাংলাদেশ আনুষ্ঠানিকতা শেষ করার ম্যাচে আরো বড় লজ্জায় ডুবতে যাচ্ছে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে পিছিয়ে আছে ৬-১ গোলে। বাংলাদেশের গোলটি করেছেন শাহরিয়ার ইমন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ইন্দোনেশিয়ার জার্কাতায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

১১ মিনিটেই ম্যাচে লিড নেয় স্বাগতিক ইন্দোনেশিয়া। ডান দিক দিয়ে ওলে রোমেনি বাংলাদেশের শুকি ইতোফুসাকে কাটিয়ে বক্সে বল ফেলেন। মিচেল বাকের দ্রুতই সেই বলে পা চালান। তারিক কাজী আর সাদ উদ্দিনের পাশ দিয়েইবল ফাঁকি দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনি এবার বাংলাদেশ রক্ষণ ভাঙেন বাম দিক দিয়ে। সাদ উদ্দিনকে কেনো সুযোগ না দিয়ে তিনি শট নেন পোস্টে। মেহেদী হাসান শ্রাবণ ঠেকিয়ে দিয়েছিলেন বটে। তবে শেষ রক্ষা হয়নি।

ফিরতি বল চলে যায় বক্সের বাইরে থাকা রাগনারের কাছে। তিনি যে শট নেন গোলমুখে, সেখানে খুব কাছাকাছি চিলেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ, ডিফেন্ডার তারিক কাজী ও ইন্দোনেশিয়ার মিচেল বাকের। মিচেল এবারো ভুল করেননি। পায়ের টোকায় কাঁপান বাংলাদেশের জাল।

৩২ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান ৩-০ করে রিজকি রিধোর গোলে। আবার সেই রোমেনি। কখনো ডান দিক দিয়ে কখনো বাম দিক দিয়ে বাংলাদেশের রক্ষণ তছনছ করা রোমেনি এবার ডান দিক দিয়ে ঢুকে ক্রস ফেলেন বক্সে। তারিক কাজী ও শুকি ইতোফুসা ছিলেন রিধোর এক গজের মধ্যে। কেউ বাধা দিতে পারেননি। বক্সের কোনা থেকে ডান পায়ে গড়ানো শটে গোল করেন রিধো।

৩৬ মিনিটে শুকির ক্রসে শাহরিয়ার ইমনের হেডে বাংলাদেশ ব্যবধান ৩-১ করেছিল। তবে পরের মিনিটেই মিচেল বাকের পূর্ণ করেন হ্যাটট্রিক। রোমেনি ডান দিক দিয়ে ঢুকে ক্রসে করলে মিচেল ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন ৪-১ গোলে।

৪৩ মিনিটে মিচেল নিজের চতুর্থ গোল করলে ইন্দোনেশিয়া লিড নেয় ৫-১ এ। বক্সের বাইরে থেকে জাস্টিস হাবনারের ক্রসে গোল করেছেন মিচেল। বাংলাদেশ ষষ্ঠ গোল হজম করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। কালভিনের কর্নার থেকে হেডে গোল করেন জাস্টিন হাবনার।

বাংলাদেশ একাদশ :

মেহেদী হাসান শ্রাবণ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শামিত সোম (সোহেল রানা)।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ফুটবল   ইন্দোনেশিয়া   ফিফা আসিয়ান কাপ   শাহরিয়ার ইমন   মিচেল বাকের  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close