শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে সুপারট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ এএম আপডেট: ০২.১০.২০২৬ ৯:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালীতে ২৫ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি সুপারট্যাংকারে আঘাতের পর আগুন ধরে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ওমানের উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।

ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুপারট্যাংকারটি হরমুজ প্রণালীর একটি ‘অননুমোদিত’ রুট দিয়ে চলাচল করছিল। তবে জাহাজটি কী কারণে আঘাতের শিকার হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কর্তৃপক্ষ (UKMTO) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ঘটনার সময় জাহাজটির ক্রুরা নিরাপদ ছিলেন বলে জানানো হয়েছে। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরিবেশগত প্রভাব তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত তথ্যে এখন পর্যন্ত জাহাজটির পরিচয় বা কোন দেশের পতাকাবাহী ছিল, তা জানানো হয়নি। একই সঙ্গে কে বা কী কারণে জাহাজটিতে আঘাত করেছে, সে বিষয়েও কোনো পক্ষকে দায়ী করা হয়নি।

ঘটনাটি হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়।

তথ্যসূত্র: আল জাজিরা, ফার্স

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালী   সুপারট্যাংকার   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close