বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      
আন্তর্জাতিক
পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা পিএইচপিতে ত্রুটি শনাক্তের পর ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ক্লাউডফ্লেয়ারের বরাতে এমন তথ্য জান গেছে। 

ক্লাউডফ্লেয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সার্ভারে ওয়েবসাইটের কনটেন্ট সংরক্ষণ করে।

হ্যাকিংয়ের চেষ্টা হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি কোম্পানি আছে। জাপান থেকে ফিনল্যান্ড পর্যন্ত ব্যাংকিং, বিমান, রেল, কর ও সরকারি সেবা জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মানির ডিজিটাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিটকমের নিরাপত্তাপ্রধান ফেলিক্স কুলেনক্যাম্প বলেন, ‘কোনো ওয়েবসাইট যদি পিএইচপির পুরোনো সংস্করণে চলে, তাহলে পুরো সিস্টেমই হালনাগাদ করতে হবে।’

সংকটের ব্যাপ্তি বোঝাতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু আগে দেখেননি। 

জার্মানিতে এক অনুষ্ঠানে নাদেলা বলেন, ‘এ ঘটনা দেখিয়েছে যে সিস্টেম যতই জটিল হোক না কেন তা নিরাপদভাবে রক্ষণাবেক্ষণের সফটওয়্যার তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় পিএইচপি সহায়তা করে। কিন্তু বুধবার (২১ অক্টোবর) এতে থাকা নিরাপত্তা সংক্রান্ত একটি ত্রুটি শনাক্ত হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা গবেষকরা ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল দিয়ে ওই ত্রুটি বা দুর্বলতা শনাক্ত করেন।

এ খবর ছড়িয়ে পরার পর ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়। পিএইচপিও তাদের পক্ষ থেকে ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘প্যাচ’ আপডেটের পরামর্শ দিয়েছে। প্যাচ বলতে নিরাপত্তা ঝুঁকি ঠিক করতে ছোট সফটওয়্যার আপডেটকে বোঝায়।

ক্লাউড সেবা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্যানুযায়ী, কোম্পানি ও সরকারগুলো নিরাপত্তা প্যাচ প্রয়োগের মধ্যেই হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখে পৌঁছায়। 

এক্সে দেওয়া পোস্টে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স বলেছেন, ত্রুটির খবর ঘোষণার আগের ১০ ঘণ্টায় তাদের নেটওয়ার্কজুড়ে এমন চেষ্টার সংখ্যা ছিল কয়েক হাজার। কিন্তু খবর প্রকাশের পর প্রথম ৪৫ মিনিটে তা বাড়তে থাকে। দুই ঘণ্টায় কয়েক লাখ ছাড়ায়।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, ‘নিরাপত্তা ত্রুটি মোকাবিলার ব্যবস্থা প্রস্তুত হওয়ার আগেই সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে সাইবার হামলার খবর পাওয়া যাচ্ছে।’

লরেন্স আরও বলেন, ‘হামলাকারীরা এআই ব্যবহার করে এসব ত্রুটির সুযোগ নিতে পারে। তাদের মোকাবিলায় কোম্পানিগুলো দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করছে। এখান মূলত নিরাপত্তা নিশ্চিত করা ও হামলা চেষ্টার মধ্যে প্রতিযোগিতা চলছে।’

ফেলিক্স কুলেনক্যাম্প বলেন, ‘অনেক বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে সফটওয়্যার হালনাগাদ করেছে। তবে জটিল আইটি সিস্টেম ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং ছোট সংগঠনগুলোর ক্ষেত্রে এ কাজ করতে আরও সময় লাগতে পারে। কারণ তারা পিএইচপি ব্যবহার করে ওয়েবসাইট চালালেও সেটির দিকে খুব একটা নজর রাখে না।’

সূত্র : সংস্থা রয়টার্স, এএফপি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পিএইচপির ত্রুটি   হ্যাকিংয়ের চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close