সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
প্রযুক্তি
ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৫:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ দেশে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) ডেঙ্গুতে রেকর্ড ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হন এবং সাতজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড ছিল গত ৬ ও ১৫ অক্টোবর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গুর দাপট   ডেঙ্গুতে মৃত্যু   হাসপাতলে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close