মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
প্রযুক্তি
৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামলাতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে, যা তাদের বিশ্বব্যাপী মোট কর্মীর প্রায় ২৭ শতাংশ। 

সোমবার (২৬ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মাইক্রোসফটের এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের নির্দিষ্ট বিভাগের ৭০তম গ্রেড বা তার নিচের যোগ্য কর্মীরা থাকবেন। এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা এ সুযোগ পাবেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এর বাইরে থাকবেন। নির্দিষ্ট সময়ের জন্য চালু এ কর্মসূচিতে অংশগ্রহণ স্বেচ্ছামূলক। 

কর্মীদের পাঠানো স্মারকে মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান জানান, যারা প্রতিষ্ঠানের বাইরে নতুন কর্মজীবন শুরু করতে চান, তাদের জন্য সহায়তাসহ চাকরি ছাড়ার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিবর্তিত চাহিদার সঙ্গে কর্মীবাহিনীকে সামঞ্জস্যপূর্ণ করাও এর উদ্দেশ্য।

এদিকে এআই অবকাঠামো গড়ে তুলতে মাইক্রোসফটের ব্যয় দ্রুত বাড়ছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। ডেটা সেন্টার ও চিপের মতো অবকাঠামোয় বড় বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে। 

মাইক্রোসফটের বার্ষিক নথি অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। এর আগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। জুলাইয়ে এক্সবক্স গেমিং ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি। একই সময়ে পাঁচটি পর্যন্ত গেম স্টুডিও থেকে বিনিয়োগ প্রত্যাহারের পরিকল্পনার কথা জানানো হয়। 

এদিকে বুধবার বাজার বন্ধের পর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে মাইক্রোসফটের। এআই খাতে ব্যয় বৃদ্ধি এবং কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  কর্মী   চাকরি   প্রস্তাব   মাইক্রোসফট  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close