বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
প্রবাস
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মতিন সম্পাদক ফয়সাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মাদ আবদুল মতিন সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন দিলারা জাহান।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন।

সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কর্মকর্তা এএইচএম মাসুম বিল্লাহ।

সভায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, আইনজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close