শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
জাতীয়
জাতীয় যুব দিবস আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে আজ ১ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে।

দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। জাতীয় উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রায় এই জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয়।

সঠিক ও মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তরুণেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ কারণে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিবসটি যথাযথ মর্যাদায় উদ্‌যাপনে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন, স্বেচ্ছায় রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুবঋণ বিতরণ। এ ছাড়া আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফল হওয়া তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের আয়োজন রাখা হয়েছে।

দেশের যুবসমাজকে ঘিরে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বেকারত্ব, প্রয়োজনীয় দক্ষতার অভাব, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সীমিত কর্মসংস্থানের সুযোগ তরুণদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের বিস্তার ঘটানো জরুরি। একই সঙ্গে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহায়তা বাড়াতে হবে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের শুধু প্রচলিত চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুললে চলবে না; তাঁদের দক্ষ কর্মসংস্থান সৃষ্টিকারী ও উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। তরুণদের সুপ্ত মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের সক্ষমতার যথাযথ বিকাশ ঘটানো গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় যুব দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close