মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।
এদিকে, মাসের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য বিদায়ী অক্টোবরে। এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৫) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
কেকে/ এমএস