বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
আন্তর্জাতিক
ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত রামোন বিমানবন্দর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামোন বিমানবন্দর। ভূমিকম্পে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। 

ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কম্পন অনুভূত হওয়ার পর ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোতে সতর্কতা জারি করে হোম ফ্রন্ট কমান্ড। বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে রামোন বিমানবন্দরের অবকাঠামো পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিদর্শন ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হলে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।

ভূমিকম্পের পর দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের বিষয়টিও সামনে এনেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, বড় ধরনের ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনার আওতায় স্থানীয় প্রশাসনের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শক্তিশালী করা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হোম ফ্রন্ট কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।’

সাম্প্রতিক ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সতর্কতামূলক পদক্ষেপ দেশটির দুর্যোগ প্রস্তুতির বিষয়টি আবারও আলোচনায় এনেছে। 

কেকে/ এসএমএন 





মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close