শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৫ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রবাস
ওমানে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক
ওমান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ওমানে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) মাস্কাটের হালবানে একটি ফার্ম হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নব নির্বাচিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা সিআইপি লিয়াকত আলী, সিআইপি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ আরিফ চৌধুরী, মাস্কাট বাংলাদেশ স্কুলের একাডেমিক ডিরেক্টর মনছুর আহমদ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও ফয়েজ মোহাম্মদ আরিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৫১ জনের কমিটির অনুমোদন দেয় উপদেষ্টা কমিটি।

অনুষ্ঠানে প্রবাসে ও দেশে সমাজের নানা অবদানের জন্য গুণিজনকে সম্মাননা দেওয়া হয়। 

২০০৩ সালে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা হয়ে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন নিয়ে দেশ ও প্রবাসে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। 

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে চন্দনাইশ উপজেলাকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করা হয় অনুষ্ঠানে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওমান   চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি   কমিটি   অভিষেক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close