শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রবাস
শাহ জে মিয়া বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা মনোনীত
প্রবাস ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম
শাহ জে মিয়া বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা মনোনীত

শাহ জে মিয়া বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা মনোনীত

সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ জে মিয়াকে বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এএফএম তাওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাধক মোহাম্মদ হায়দার আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহ জে মিয়া দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কার্যক্রমে সুনাম ও দক্ষতার সঙ্গে অবদান রেখে আসছেন। তার বহুমাত্রিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা বিএনপি অস্ট্রেলিয়া শাখার নীতি-নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

বিএনপি অস্ট্রেলিয়া শাখা তার এই মনোনয়নের মাধ্যমে প্রবাসে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাহ জে মিয়া   বিএনপি অস্ট্রেলিয়া শাখা   উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close