সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএইর বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল কাসিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. নাসিরুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের কৃতিসন্তান ও কমিউনিটি নেতা আব্দুল মালিক মল্লিক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান ও কমিউনিটি নেতা শফিকুল ইসলাম৷
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা কামাল হোসেন সুমন, শাহিন মিয়া, তারা মিয়া বাকুল, ফজলুর রহমান পাপ্পু, সৈয়দ মারুফ নুরী, মুজাহিদ আলী, রহমত আলী, ইসমত আলী, হেলাল আহমেদ।
দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন ক্বারী আবু রুকিয়ান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমিরাতে রয়েছেন দিরাই উপজেলার অসংখ্য প্রবাসী। কিন্তু নেই কোন সামাজিক সংগঠন। আমিরাতে একজন প্রবাসী মারা গেলে মৃতদেহ দেশে পাঠাতে ভোগান্তি ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে পাঠাতে ও অসুস্থ প্রবাসীদের পাশে দাঁড়াতেই তৈরি করা হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই৷’
বনভোজন ও মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাবিজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া, অর্থ সম্পাদক আজিজুল হক, আয়োজক কমিটির সদস্য প্রতাব খান, মনিরুল হক, জুয়েল তালুকদার, ফজলু মিয়া, নুর আহমেদ, জিলাল মিয়া, রাশিন চৌধুরী, জুয়েল রানা, ফরহাদ তালুকদার, রাশিদুল হক. রাজু চৌধুরী, আবু ফয়েজ, নাহিদ রহমান, মইনুল ইসলাম, জিলু মিয়া, মিজান সরদার, মাওলানা ওলিদ আহমদ, জামাল উদ্দিন, নাহিদ আহমদ।
বনভোজনের শুরুতেই প্রবাসীরা দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। নির্ধারিত সময় শেষে খেলা ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে সাধারণ সম্পাদকের টিম বিজয়ী হয় এবং রানার্সআপ হয় অর্থ সম্পাদকের টিম।
অন্যদিকে মহিলাদের বালিশ বদল ও পুরুষদের লটারি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ীদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা জানানো হয়।
বনভোজন শেষে দিরাই প্রবাসিরা সদস্য ফরম পূরণ করেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাবনা দেন।
কেকে/এমএ