শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রবাস
মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
প্রবাসী ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম) গোমবাক ক্যাম্পাসে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সুলতান হাজী আহমদ শাহ মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও সাধারণ শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিশেষ দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। 

পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় আল্লাহর বিশেষ সাহায্য প্রার্থনা করা হয়। প্রবাসীরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ ও সংহতির জন্য মোনাজাত করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও অকুতোভয় যুবক। তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশিরা তার এই আত্মত্যাগকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।’
 
উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা প্রার্থনা করেন, যেন আল্লাহ তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। 
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   ওসমান হাদি   গায়েবানা জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close