বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
ভিভো এক্স৩০০ প্রো : এক কিটেই প্রফেশনাল ফটোগ্রাফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

এতদিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স ও ভারী সরঞ্জামের ঝামেলা। সেই ধারণা বদলে দিতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বিখ্যাত অপটিকস প্রস্তুতকারক জাইস’-এর সঙ্গে যৌথভাবে এনেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এখন লাখ টাকা খরচ ছাড়াই হাতে থাকা এক্স৩০০ প্রো দিয়েই দিব্যি করা যাচ্ছে পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি। জাইস’-এর সহযোগিতায় তৈরি এই কিট ফোনের জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।  

ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। ফোনটিতে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে, দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্ত আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দি করে। এছাড়াও, এক্স৩০০ প্রো’-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজোলিউশনের ছবি নিশ্চিত করে।  

এক্স৩০০ প্রো-তে রয়েছে ১২০ এফপিএস পর্যন্ত ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা। এক্সটেন্ডার কিট যুক্ত করে মোশন শট, স্টেজ শট বা ওয়াইল্ডলাইফ ভিডিও আরও স্থির ও স্পষ্টভাবে ধারণ করা যায়। উন্নত ইমেজিং কোয়ালিটির জন্য এক্স৩০০ প্রো-তে আছে ডেডিকেটেড ভিথ্রি+ চিপ, যা কিটের সহযোগিতায় প্রতিটি ছবি ও ভিডিওতে যোগ করে প্রফেশনাল ডেপথ ও ডিটেইল।   

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। এছাড়া, এতে আছে ২ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো’-এর জন্য বিশেষভাবে তৈরি এই গ্রিপ কিটে আছে টাইপ-সি পোর্ট; যা, দ্রুত সংযোগ ও প্রফেশনাল হ্যান্ডলিং নিশ্চিত করে। এছাড়াও, ফটো ও ভিডিও শুটিংয়ের জন্য গ্রিপে জুম লিভার, কন্ট্রোল ডায়াল, শাটার ও ভিডিও রেকর্ডিং বাটন আছে। এছাড়াও, কিটের সাথে থাকছে ফিল্টার অ্যাডাপ্টার রিং, ডেকোরেটিভ রিং, ফোন কেস, নেক স্ট্র্যাপ ও কুইক-রিলিজ হুক; যা, বাইরে শুটিংয়ের জন্য নিরাপদে বহন ও সহজেই ব্যবহারে দেয় পূর্ণ অভিজ্ঞতা। 

ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে প্রফেশনাল কাজকে নতুন মাত্রা দিবে ভিভো এক্স৩০০ প্রো এবং জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। সাথে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভিভো এক্স৩০০ প্রো   কিট   প্রফেশনাল ফটোগ্রাফি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close