বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
বুড়িচংয়ে মোবাইল ফোনে গেমে আসক্ত শিক্ষার্থীরা
মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। স্মার্টফোন আর অনলাইনভিত্তিক বিভিন্ন গেমে তারা দিন-রাত ডুবে থাকে, যা তাদের পড়াশোনা মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। 

যে বয়সে মাঠে খেলাধূলা করার কথা। সেখানে ডুবেছে মোবাইল ফোনের গেমের নেশায়। পড়াশোনা বাদ দিয়ে দিনের বেশি ভাগ সময়ই তারা নষ্ট করছে মোবাইল নিয়ে। তবে অভিভাবকদের অসচেতনতার কারণেই এ ধরনের অবক্ষয় হচ্ছে- এমনটাই সচেতন মহলের অভিমত। 

উপজেলা বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল ফোনে গেমস খেলছে। 

মাধ্যমিক পযার্য়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘অনলাইনভিত্তিক কিছু লেখাপড়া থাকায় আমরা মোবাইল ফোন ব্যবহার করি।’

একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জানান, এখন মোবাইল ফোনে আসক্ত সব বয়সি শিক্ষার্থীরা। অভিভাবকদের অসচেতনতার কারণে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখার সময় হাতে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। যায় ফলে, তারা আস্তে আস্তে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। 

বুড়িচং থানায় সেকেন্ড অফিসার রাকিবুল হাসান  বলেন, ‘মোবাইল ফোনে যে কিশোর কিংবা শিশু আসক্ত হচ্ছে, সে বিষয় সভা-সেমিনারে আলোচনা করি। তবে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। পাশাপাশি কোনো শিক্ষার্থী যাতে বিদ্যালয়ে এসে মোবাইল ব্যবহার না করে, সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   মোবাইল ফোন   গেমে আসক্ত শিক্ষার্থী   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close