বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
চ্যাটজিপিটির কাছে আর্থিক পরামর্শ চাইতে সতর্ক থাকুন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

চ্যাটবট তার প্রকাশভঙ্গীতে সবজান্তা ঢং ব্যবহার করলেও এটি ব্যক্তিগত আর্থিক প্রয়োজন বোঝে না এবং অনেক ক্ষেত্রে সঠিকভাবে গণনাও করতে পারে না। আর্থিক প্রশ্নে নিয়মিত ভুল করছে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটি নানা কাজে উপকারী হলেও আর্থিক বিষয়ে এর ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ। নতুন দুটি গবেষণা দেখাচ্ছে, এআই চ্যাটবটগুলো আর্থিক প্রশ্নে নিয়মিত ভুল করছে আর এই ভুলগুলো এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপিত হচ্ছে যে, সাধারণ ব্যবহারকারীর পক্ষে তা ধরাই কঠিন।

জার্নাল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে প্রকাশিত এক জরিপে চ্যাটজিপিটি ৩.৫, বিং এর জিপিটি ৪ এবং গুগলের বার্ড যা এখন জেমিনাই নামে পরিচিত, বিভিন্ন আর্থিক হিসাব, সুদের হার, পেনশন সুবিধা ও বন্ধক সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনটি মডেলই নানা রকম ভুল উত্তর দিয়েছে।

চ্যাটবটগুলো সুদের হার, বন্ধক, সোশাল সিকিউরিটি সুবিধার মতো বিষয়ে প্রশ্ন পেলে নিয়মিতভাবে গণিতে ভুল করেছে এবং এমন পরামর্শ দিয়েছে যা অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর বা সম্পূর্ণ ভুল। কখনো তারা দেওয়া প্রম্পটের নির্দিষ্ট অংশ উপেক্ষা করেছে আবার কখনো এলোমেলোভাবে কিছু অনুমান করেছে এবং সেই অনুমানের উৎস ব্যাখ্যা করেনি।

এর চেয়েও খারাপ বিষয় হলো চ্যাটবটগুলো ভুল হলেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছে। যাদের আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান নেই তাদের জন্য এসব উত্তরের ভুল খুঁজে বের করা প্রায় অসম্ভব। ফলে সহজেই ধরে নিতে পারে যে চ্যাটবট যা বলছে সেটাই সঠিক।

আরেকটি বিষয়, যারা নিজেদের আর্থিক অবস্থাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি তারা চ্যাটবটের কাছ থেকে আরও খারাপ পরামর্শ পেয়েছেন। চ্যাটবটকে সঠিক পরামর্শ দিতে হলে অংশগ্রহণকারীকে নিজের বিনিয়োগ পছন্দ, আর্থিক লক্ষ্য ইত্যাদি পরিষ্কারভাবে বলতে হয়েছে এবং কিছু আর্থিক পরিভাষা বুঝতে হয়েছে।

তবুও, এটি এখনো প্রতি সপ্তাহে ৭০ কোটির বেশি ব্যবহারকারীর জন্য উপকারী টুল। মূল কথা হল, এর সীমাবদ্ধতাগুলো বুঝে ব্যবহার করা উচিৎ। বিশেষ করে বড় আর্থিক সিদ্ধান্তে নির্ভর না করা, বাস্তব জীবনে যার বড় প্রভাব পড়তে পারে।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, বাস্তবে একজন পেশাদার আর্থিক উপদেষ্টা ব্যয়বহুল হতে পারে কিন্তু বড় আর্থিক সিদ্ধান্তের জন্য তাদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। তারা পরিস্থিতি বোঝার জন্য সময় নেবেন এবং প্রতিটি বিকল্পের সুবিধা-অসুবিধা বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন। পরামর্শের জন্য অগ্রিম কিছু খরচ পড়লেও দীর্ঘমেয়াদে এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আর্থিক অবস্থার জন্য সবচেয়ে ভালো কাজ করবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চ্যাটজিপিটি   পরামর্শ   সতর্ক থাকুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close