শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
১৬ ডিসেম্বর চালু হচ্ছে না এনইআইআর, বাড়ল সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে যেসব আমদানিকৃত হ্যান্ডসেট অবিক্রিত বা মজুদ আছে, সেগুলোর আইএমইআই ও অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ব্যবসায়ী এখনো তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি। তাদের সুবিধার জন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে এসব হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  ১৬ ডিসেম্বর   এনইআইআর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close