শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজধানী
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদেশ না মেনে ফোটানো ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে ফোটানো আতশবাজি থেকে ঢাকার মিরপুরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর ৭’-এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, 

রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে আগুন জ্বলছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে, এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিস্টীয় ২০২৬ সালকে বরণ করতে ঢাকার আকাশে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে আতশবাজি পটকা ফোটানো হয় রাত ১২টা বাজার আগেই।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আতশবাজি   মিরপুরে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close