শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
মেট্রোরেলের দুটি বিয়ারিং প্যাডই ছিল ত্রুটিপূর্ণ : তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডের ৮ থেকে ১০টি প্যারামিটারের মধ্যে দুটি প্যারামিটারের মান পুরোপুরি ভালো মনে হয়নি বা আশানুরূপ হয়নি। তবে এর ভিত্তিতে সবগুলো বিয়ারিং প্যাড খারাপ বা ভালো– কোনোটাই বলা যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড প্রথমবার খুলে পড়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। এর কিছুদিন পর গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় পুনরায় বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। ৮০ কেজি ওজনের ওই বস্তু মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয় এবং পুনরায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রাণহানির ওই ঘটনার পর সরকার এই তদন্ত কমিটি গঠন করেছিল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল   বিয়ারিং প্যাড   তদন্ত কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close