শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
রাজধানীতে শীতের দাপট, ঘন কুয়াশায় ব্যাহত জনজীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১:৩৯ পিএম

রাজধানী ঢাকায় শীত যেন আরও জেঁকে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও বইছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা পরিস্থিতিতে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   শীত   ঘন কুয়াশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close