বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      
রাজধানী
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম

রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

আটক তিনজন হলেন- ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি, শাকির আহম্মেদ ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তাফা কামাল ওরফে সুটার বাপ্পি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহ আলী থানাধীন চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে র‍্যাব সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

জব্দ অস্ত্র ব্যবহার করে আটক তিনজন মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদেরর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গেল ২৯ ডিসেম্বর তাদের সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে সাড়ে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   আগ্নেয়াস্ত্র   গুলি   শীর্ষ সন্ত্রাসী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close