শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজধানী
টঙ্গীতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য নুরনবীর ওপর ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের শ্রমিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের গাজীপুরে চলাচলের অনুমতি না থাকলেও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে তারা টঙ্গীতে প্রবেশ করছে। তাদের চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান এবং যাত্রীদের হয়রানি করেন। বক্তাদের অভিযোগ, আগের দিন এক নারী যাত্রীকে এই পরিবহনের চালক ও হেলপার ধর্ষণের হুমকি দেন।

এ ঘটনায় প্রতিবাদ করায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের সদস্য নুরনবীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে সংগঠনের সদস্যরা পুলিশের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং আহত নুরনবীর চিকিৎসার ব্যবস্থা করেন।

এই ঘটনায় জড়িত তিনজনকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেন সংগঠনের উপদেষ্টা ও গাজীপুর মহানগর যুবশক্তির মুখ্য সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশসহ বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের অন্যান্য সদস্যরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   ভিক্টর পরিবহন   বন্ধের দাবি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close