শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আশুলিয়া থানা পুলিশ ছাত্র জনতা হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতা মাহবুব সরকার (৩৮) কে গ্রেফতার করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর তাকে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়।

গ্রেফতারকৃত মাহবুব সরকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি মরহুম মনু সরকারের পুত্র ও তাঁজপুর এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে গাড়ি মামলার পুরানো মামলা নং ৫৪, ১৩ নভেম্বর ২০২৫, ও ছাত্র জনতা হত্যা মামলা নং ৮৫, ৪ সেপ্টেম্বর ২০২৪ সহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র জনতা হত্যা মামলার তদন্তের সূত্র ধরে মাহবুব সরকারকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব সরকার এলাকায় সক্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার গ্রেফতারে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে এবং তদন্ত চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ছাত্র জনতা   হত্যা মামলায়   যুবলীগ নেতা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close