সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
সাহিত্য
উজিরপুরের আবুল ও শিক্ষকের কৌতুক
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:১৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার একটি পরিচিত নাম আবুল। আবুল যেমন রসিক তেমন সত্যবাদীও বটে। কখনো মিথ্য বলে না। আবুল উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে পড়াশুনা করে। একদিন ক্লাসে

শিক্ষক : হ্যারে আবুল। ক তো- রাজধানী ঢাহা কোতায়?

আবুল : জি মাস্টের মশাই- ঢাহা তো চহির নিচে।

শিক্ষক : মানে কী? চহির নিচে ঢাহা? মশকরা হরতাছো?

আবুল : কি কন মাস্টের মশাই। আম্মের লগে মুই মশকরা হরতে পারি?

শিক্ষক : তয় ঘডনাডা খুইল্যা ক?

আবুল : মাস্টের মশাই- তাইলে হোনেন- মোগো বাড়িওয়ালা ভাড়া দিতে দেরি অইলেই বাড়তে আইস্যা তাগাদা দেয়, বাজানরে ভোন্ড কয়। হেই জন্য যহোন বাড়িওয়ালা আহে তহোন বাজান যাইয়্যা চহির নিচে পলাইয়া থাহে। আর মা বাড়িওয়ালারে কয় আবুলের বাহে ঢাহা গ্যাছে। হেই থেকে মুইও বুঝজি গ্যাছি ঢাহা মোগো চহির নিচে। মোর মায় তো আর মিছা কয় না।

শিক্ষক : তুই হত্যিই আবুল রে!

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close