সকালে শিশির ভেজা ঘাসে
বাসি মুখে সূর্যের হাসি
আর কথা শিখতেছে এমন শিশুর
ধুলো উড়োনো দৌড় দেখা ছাড়া
তেমন কিছু করা হয়ে উঠে না আজ।
এক গাদা বইয়ের দিকে তাকিয়ে
ক্লান্তিকর শ্বাস ফেলা
কি-বোর্ডে হাত দিতে গিয়ে
ফের হাতের আংগুল পকেটে ভরে নেয়া ছাড়া
তেমন কি কিছু করা হয়ে উঠছে আমার?
সন্ধ্যা আসে নীরবে, পাখির ডানায় ভর করে
অন্ধকার শীত, একাকী মাঠে দাঁড়িয়ে
নিজের ছায়া খুঁজে বেড়ানো ছাড়া
তেমন গুরুত্বপূর্ণ কাজ নেই কেন আমার!