শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
সাহিত্য
দিনফকিরি
আলতাফ শাহনেওয়াজ
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:১৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বুকের পাশে সন্ধ্যা লেগে
যখন গাছ পাখির মতো
বধির—
‘এসেছি আমি, তোমার ঝোলা
আমায় আজ করল নুলা
ফকির!’
.
দুটো পয়সা, একটু পানি
গড়িয়ে এল অঙ্গহানি
আবার—
‘সময় আছে জখম খুলে 
ক্ষতের মধ্যে ওষুধ তুলে
দেবার?’
.
ভাতের দানা রোচে না মুখে
খিদে নিয়েই কাঁপি অসুখে
একাকী?
‘এখানে তুমি বহিরাগত
ক্ষুধার চোটে ছুরিকাহত
বিবাগী!’ 
.
আকাশে যদি মরা গোধূলি
রক্ত ছিটিয়ে দিচ্ছে গালি
বন্য—
‘মরেছে ক্ষুধা সেই যে কবে
চাল ফুটিয়ে রাঁধে কে তবে 
অন্ন?’
.
খিদে নামিয়ে না খেয়ে বাঁচি
পশুর মতো আছি তো আছি
বধির— 
‘সন্ধ্যা আসো, শূন্য ঝোলা—
আমাকে নাও হে আত্মভোলা
ফকির...

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close