মেয়েটা ফেমিনিস্ট সম্ভবত
পার্কের মোড় থেকে রোড চলে গেছে লালমনিরহাট।
বসে আছি
অপেক্ষার ব্যবহার শিখিনি...
উত্তরে ধরেছে শীতের ভাব।
উপযুক্ত করে রেখেছি ঠোঁট, গোপনে রোপণ করে দেবো
যদিওবা এখানকার আকাশ,পার্কের গাছ দেখে ফেলতে পারে
মন্দ হবে বলে মনে করছি না।
মেয়েটা সম্ভবত ফেমিনিস্ট
মনচোর, মদখোর, লম্পট ট্রায়াল ম্যান বোঝে।
তাকাল না।
শরীরে বাজালো না ডুমুর।