আমি শুইয়া আছি এক কবরের ভেতর
যেইখানে আমি আর তোমার ভাবনারা ছাড়া
আর কেউ কোনোদিন অস্তিত্ব পায় না।
আমি শুধু তোমারেই ভাবি
ভাবতে ভাবতে মনে হয়,
ওরা আমার জানাজা পড়ায়ে কবরে শুইয়ে দিতেছে।
কিন্তু আমার ভাবনার শেষ হয় না।
আমি যতক্ষণ তোমারে ভাবি,
ততক্ষণে আমার শরীর অসাড় হইয়া আসে—
মাটির স্পর্শে হই ঠান্ডা, যেন তিন দিনের পুরোনো এক লাশ।
কবরের নীরবতায় আমিও চুপ হইয়া যাই।
ওরা আমারে মৃত ভাইবা
শেষমেশ কবর দিয়া দেয়।
কেকে/সাশ