শূন্যতার দীর্ঘশ্বাস হবো না কাতর-রুগ্ন ঋণে
শীতের পুকুরে তৃষ্ণা জাগে পাপ-তাপ মিথ্যা তিনে
প্রকৃতির ভারাক্রান্ত ঋণসম্ভার কর্পূর হয়ে উড়ে যায়
মিহি কর্পূরের ঘ্রাণ জঙ্ঘার নেশায় আবেশে জড়ায়;
পৃথিবীর যাবতীয় সুঘ্রাণ সঞ্চয়ে থাকে জমা
সৌন্দর্যের রূপ খুঁজি যতিচিহ্নে পাই যদি ক্ষমা
বিশ্বাসের অতলে ঢেলেছি পাপপুণ্য সব ভুলে
অন্দ্রি-সন্ধিতে যে দেহ বিচিত্র যন্ত্রণা দেয় খুলে!
মানুষ স্বভাব বশত অধিক স্বার্থ আঁচলে কুড়ায়
পাপের ঘড়া সম্পূর্ণ হলে পুণ্যে সে সান্ত¦না পায়।
যা-কিছু দিয়েছো ভালোবেসে তা যেন না হয় অপচয়
ইন্দুলেখা-রঙ্গদেবী-সুদেবী সবাই হোক মেঘের আলয়।
পাপীকে বধিবে যে গোকুলে বাড়িছে তোমার কৃপায়
তুমি ছাড়া অন্য এ জীবন বড় বেশি অসহায়
যাকে যাঞ্চা করি নিত্য আদ্যপান্ত আকণ্ঠ তৃষ্ণায়
অসময়ের বৃষ্টিতে পথ অতলে তলিয়ে যায়।
আশাবাদী ব্রতে মৃত্যুকে ঘনিষ্ঠ দেখে ফিরি জীবনের দিকে
প্রত্যাশা যেটুকু তা যেন না-হয় ফিকে!