শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
সাহিত্য
লভু ভুল
সালেহ রনক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১১:১৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বলি বলি করেও হয় না বলা আর
বললেই তো বলা শেষ! তবে আজ বলবোই—

গত মাসের আটাশ/উনত্রিশ
অফিস থেকে বের হয়ে বাসে না-উঠে চড়লাম ফুটপাতে
এক মা দাঁড়ালেন পথ আগলে;
বাড়ি যাবে, বাসভাড়া নেই; কোলে দুধের কন্যা।
সাত-পাঁচ না-ভেবেই, শিশুটির মাথায় হাত বুলিয়ে
তার হাতে তুলে দিলাম পুরো পকেট।
চিন্তা নেই, দুদিন পরই তো বেতন!
শুনেছি, প্রমোশনটাও হচ্ছে এবার!

কিন্তু শনি দেবতা বুঝি মুচকি হাসলেন
যেটা হলো—মাস শেষে চাকরিটাই গেল!
এইচআরডি হিসাব দিলেন,
একজন সিনিয়র এমপ্লয়ি ইকুয়েল্টু একজোড়া জুনিয়র।

আকারে থেকেও বেকার—
ধানমন্ডি লেকে ঝরাপাতাদের গান
শুনে কাটাই দিন।
গতকাল পাশ থেকে একজন বললেন, 
‘স্যার, বাড়ি যাব, ভাড়া নেই। যদি কিছু সাহায্য...’
চশমার কাচে সেই মা, কোলে ওই দুধের শিশু!
কী সাঙ্ঘাতিক ভুলই না করে চলছি!
না মানুষ চিনি, না নিজেকে 
প্রেশারের ওষুধ এক সকালেই দুবার খাই।

সেদিন প্রাক্তন প্রেমিকার সঙ্গে আচমকা দেখা
‘তুমি’ সম্বোধনে জিজ্ঞাসার উত্তরে বললাম, 
‘ভালো আছি। আপনি কেমন আছেন?’
আজকাল সবকিছুতে বড়সড় ভুল করি
ভুল করে দু-কাপ কফি নিয়ে মুখোমুখি বসি!
চশমা চোখে তন্নতন্ন করে খুঁজে বেড়াই চশমা!
ফ্লিটারে আগুন ধরিয়ে উল্টোদিকে দিই টান
ঠোঁটও পোড়ে, গচ্ছা যায় সবেধন!

এখন আর কারো ঠিকানা-ই মনে থাকে না; 
একের পথের ওপর আরেকের পথ উঠে গিয়ে
এমন হিজিবিজি যে—জেব্রাক্রসিং ভেবে দাঁড়িয়ে থাকি!

কোথাও হয় না যাওয়া আর—
কী এক যন্ত্রণা! দোকানে গিয়ে ভাবি, ‘কেন এলাম?’
চার তলার কলিংবেল টিপতে টিপতে পালিয়ে নামি তিন তলায়!

কেবলই ভুল হয়, একই ভুল বারবার হয়ে যায়
আমার ভুলের বারান্দায় বিষ রেখে সাপও পালায়!

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close