ছিনালের স্বভাবে জ্বাল হচ্ছে
চুঁইঝালে হাঁসের ড্রেসিং
ফিলিং স্টেশনে—
অদ্ভুত নানের গ্রিল
অতিক্রম করে
ড্রাইক্লিন ওয়াশিং মেশিনে,
রাইসব্রান্ড পাম্পেও
গন্ধরাজ তেলের সুরভী সংকট;
এক-দুপেগ ঢেলে নিচ্ছে
সারারাত বারগুলো
টলকে পড়ছে
এ-ওর ডাইপারে—
সারি সারি মাতাল উদ্যান;
ফুটপাতে দাঁড়িয়ে প্রস্রাব করে।
কেকে/ এমএস