অনিশ্চিত কোন এক—
নিশ্চিদ্র ভিন মহিসোপানে...
নক্ষত্রের মতন জ্বলতে... জ্বলতে < এক, দিন > দুনিয়া
নিঃশেষ হয়ে যাবে... অথবা <-আমিথ-> সবাই
পরিবর্তিত অন্য কোন সোপানে...! সকল বন্ধন ছিড়ে... ছুঁড়ে পিয়ানোর ফোর্থ ডাইমেনশনে....বাঁশ ছিলার মতন— স্বপ্নচূড় যন্ত্রণায়—
আনোখা ফ্যালাসির মুমূর্ষ এই সিংহরাশি! পার হয়ে... যায়!
হতে... পারে না পার, কর্কট রাশির নিরব ক্ষয়ের গড় আয়ু —
দেড় মাস < দেড় বছর! সত্য-অসত্য! যেমন— আপেক্ষিক
তেমনি —
আমরাও কী সমান্তরাল মহাবিশ্বে... ঐশী সমান—> কেউ!
হয়তো! আমাদের-ই অস্তিত্বে...
নিজেরাই জানি না, কোন কোন পার্টিকেলে লেখা রয়েছে,
তুমিময়- আকণ্ঠ নিমজ্জিত রহস্যাবৃত গোলক ধাঁধার
ধূসরবর্ণের... অপরিচিত; জানাশোনা নিকটবর্তী মাসি পিসি।