সে আমাদেরকে পকেটে ঢুকিয়ে পথ হাঁটে আর কথা বলতে থাকে অনবরত।
পকেটে থাকাটা একরকম অনিশ্চিত নিরাপত্তা।
পকেটে থাকলেও আমরা তার সাথে গল্প করতে পারি, একে অপরকে দেখতে পাই, কেবল তাকেই দেখি না।
বরফশীতল ঠাণ্ডায় দুহাত তার জমে যাচ্ছে ভেবে দুজনে চিন্তিত হই।
আমাদের সাথে কথা বলতে বলতে সে তার কিউট ওরিওকে মলত্যাগ করতে সাহায্য করে, পু-ব্যাগ ট্র্যাশে ফেলে প্রাতভ্রমণ সারে
এবং লিফটে ঢুকে পড়ে অবলীলায়।
আমরা কথা বলতে বলতে কখন যে পকেট থেকেই হারিয়ে যাই সে টেরই পায় না।