সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুই অপরাধীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দেয়। এরপর অভিযানে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়।

গ্রেফতার সব আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close