শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
রাজধানীতে তিন চাকার ই-রিকশা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে রাজধানী ঢাকায় প্রথমবারের মত ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি ৩ চাকার এই স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সকাল সাড়ে ৯টায় ঢাকার আফতাবনগরের জি ব্লক মেইন রোডে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 

‘ই-রিকশা ঢাকার বাস্তবতায় টিকে থাকতে হলে এর কাঠামো, ব্রেকিং, ব্যাটারি নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার বিকল্প নেই। এই পাইলটিং কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে।’

তারা জানান, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় বহু বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রিত ও উন্নত ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এ ছাড়া ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে রিকশাটির ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   তিন চাকার ই-রিকশা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close