শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তা রক্ষী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার খিলক্ষেতে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ হয়েছেন মো. দেলোয়ার (৪৫) নামের নিরাপত্তা রক্ষী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত আছেন।

আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, গত রাতে খিলক্ষেত এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শ্বাসনালি না পুড়লেও শরীরের ২৫ শতাংশ ‘ফ্লেইম বার্ন’ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ও ইন্টারনেট কর্মী হৃদয় জানান, গত রাতে ইন্টারনেটের কাজ সেরে ফেরার সময় লোকজনের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে দেলোয়ারকে দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের বরাতে হৃদয় আরও জানান, খিলক্ষেত মধ্যপাড়ার প্রধান সড়কে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে আসায় দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খিলক্ষেত   বিদ্যুৎস্পৃষ্ট   নিরাপত্তা রক্ষী দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close