শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজধানী
মোহাম্মদপুরে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ১১:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহীয়সী জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্মরণে মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটন, মো. বিল্লাল হোসেন, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান ভুঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উল্লেখযোগ্য অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং দেশপ্রেমিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, দেশের সংকটময় সময়ে তার আপসহীন নেতৃত্ব গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া ও মিলাদ মাহফিলটির আয়োজন করে ৩১ নম্বর ওয়ার্ড যুবদল, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর (উত্তর)। আয়োজক নেতারা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   স্মরণে দোয়া   মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close