শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আন্তর্জাতিক
মাদুরোকে আটক করা হয়েছে, ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি : রয়টার্স

ছবি : রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, ‘নিরাপদ ও যথাযথ ক্ষমতা হস্তান্তর’ না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। 

অভিযানের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং কয়েকটি সামরিক স্থাপনায় হামলা হয়। পরে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে হেলিকপ্টারে একটি মার্কিন নৌজাহাজে নেওয়া হয় এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

নিউইয়র্কে পৌঁছানোর পর মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদসহ একাধিক অভিযোগে সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে তার প্রাথমিক শুনানি হবে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “নিরাপদ, যথাযথ ও বিচারসম্মত রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা পরিচালনা করব।” প্রয়োজনে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের কথাও জানান তিনি।

এর আগে, শনিবার বিকেলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি।” একই সঙ্গে তিনি মাদুরোকেই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন। দেশটির একটি আদালত রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদুরো   আটক   ভেনেজুয়েলা   যুক্তরাষ্ট্র   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close